বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনায় মানব পাচারের শিকার ভিকটিমদের দ্রুত ও টেকসই সহায়তা নিশ্চিতকরণে কর্মশালা
logo

খুলনায় মানব পাচারের শিকার ভিকটিমদের দ্রুত ও টেকসই সহায়তা নিশ্চিতকরণে কর্মশালা

খুলনা নগরীর হোটেল সিটি ইন এর কনফারেন্স রুমে আজ বুধবার ১১ মার্চ দুপুর ০২ টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে এবং মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ার এর সহযোগিতায় মানব পাচারের শিকার ভিকটিমদের দ্রুত ও টেকসই সহায়তা নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।কর্মশালায় বক্তব্য প্রদানকালে কেএমপি কমিশনার মহোদয় বলেন, মানব পাচারের শিকার ব্যক্তিরা গভীর মানসিক ট্রমার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন। তাদের আইনি সহায়তার পাশাপাশি মানসিক সুস্থতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভিকটিমদের প্রতি মানবিক আচরণ ও ট্রমা-সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, মানব পাচার প্রতিরোধ এবং ভিকটিমদের সহায়তায় পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
খুলনা মেট্রোপলিটন পুলিশ সর্বদা পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে রাখবে, যাতে প্রতিটি ভিকটিম নতুন জীবনের দিকে এগিয়ে যেতে পারে।
এসময় কেএপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ: অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন