বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনায় ক্ষেত্রখালী খালের উন্নয়নকাজ পরিদর্শনে কেসিসি প্রশাসক
logo

খুলনায় ক্ষেত্রখালী খালের উন্নয়নকাজ পরিদর্শনে কেসিসি প্রশাসক

খুলনা নগরীর লবনচরা এলাকায় চলমান ক্ষেত্রখালী খালের উন্নয়নকাজ পরিদর্শন করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি, মান ও নির্ধারিত সময়সীমা মেনে কার্যক্রম সম্পন্নের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

আজ রবিবার দুপুরে খালপাড় এলাকায় গিয়ে প্রশাসক প্রকল্পের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। 

পরিদর্শনকালে প্রকৌশল বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রশাসককে অবহিত করেন। প্রশাসক কাজের গতি আরও বাড়ানোর পাশাপাশি গুণগত মান বজায় রাখার ওপর জোর দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, খালের উন্নয়নকাজ শেষ হলে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমবে বলে তারা আশা করছেন। পাশাপাশি এলাকার পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটবে।

কেসিসি সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন খাল পুনর্খনন ও সংস্কারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে, যার অংশ হিসেবেই ক্ষেত্রখালী খালের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।

খুঁজুন