বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনায় কলেজ শিক্ষার্থীর কুলসুম আক্তার সাথীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
logo

খুলনায় কলেজ শিক্ষার্থীর কুলসুম আক্তার সাথীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

খুলনায় কুলসুম আক্তার সাথী (২৮) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ২৪ মার্চ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে সদর থানাধীন জাহিদুর রহমান সড়কের শামীমা নাসরিনের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
সে খুলনার লবনচরা থানাধীন টেক্সটাইল কলেজের ছাত্রী ছিল। মৃত ওই শিক্ষার্থী বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার গোয়াবাড়ি এলাকার বাসিন্দা কামরুল ইসলাম তালুকদারের মেয়ে।স্থানীয়রা জানায়, মৃত সাথী সদর থানাধীন জাহিদুর রহমান সড়কের বাসিন্দা শামীমা নাসরিনের বাড়ির দ্বিতীয় তলার মেসে বসবাস করত। পড়াশুনার পাশাপশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিল সে।
মঙ্গলবার সকালে চিৎকার শুনে স্থানীয়রা ওই বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষের দরজা ভেঙ্গে সাথীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে বিষয়টি থানায় জানানো হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
খুলনা থানার অফিসার ইনচার্জ মো: কবির হোসেন জানান, আমাদের পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে মরদেহ মর্গে প্রেরণ করা হয়।
সাথীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুঁজুন