বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনায় হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার
logo

খুলনায় হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

খুলনা নগরীর লবণচরা থানাধীন খুলনা শিপইয়ার্ড সংলগ্ন এলাকায়  বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫ টার দিকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মরদেহ উদ্ধারের সংবাদ জেনে কেএমপি’র উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহের পরিচয় শনাক্ত করণে সিআইডি এবং পিবিআইয়ে’র বিশেষ টিম কাজ করছে।
স্থানীয়রা জানায়, লবণচরা থানাধীন শিপইয়ার্ড মেইন গেটের সামনে হাজী মোঃ মোশারফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া আশরাফুল ইসলাম ভোর ৫ টার দিকে কুকুরের ডাক চিৎকারে ঘুম ভেঙে যায়।

 এ সময়ে তিনি ওই বাড়ির পেছনের পশ্চিম দিকে তাকিয়ে দেখেন হাত-পা বাধা এবং মাথা ও মুখ মন্ডল পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় একটি লাশ পড়ে রয়েছে। এমন অবস্থা দেখে তিনি প্রথমে বিষয়টি লবণচরা থানাকে অবগত করেন।

পরবর্তীতে থানা পুলিশ বিষয়টি অবগত করলে উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তারা অজ্ঞাত ওই যুবকের মরদেহ নিয়ে যান।

লবণচরা থানার এসআই মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। যুবকটির বয়স আনুমানিক ২৭ বছর। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হাত এবং পা বেঁধে তাকে প্রথমে জখম করা হয়। পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত করার জন্য দুর্বৃত্তরা পলিথিন মুড়িয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মৃত যুবকের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তকরণে ঘটনাস্থলে পিবিআই এবং সিআইডি’র বিশেষ টিমকে অবগত করা হলে তারা কাজ করছেন। তবে যুবকের পরণে নীল রংয়ের জিন্স প্যান্ট এবং সবুজ রংয়ের টি শার্ট পরা ছিল বলে জানান লবণচরা থানার ওই কর্মকর্তা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন