বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনায় ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, মাথায় ও বুকে আঘাতের চিহ্ন
logo

খুলনায় ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, মাথায় ও বুকে আঘাতের চিহ্ন

খুলনার দৌলতপুরে একটি ঘের থেকে ওমর ফারুক (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুটিরঘাট এলাকা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

​নিহত ওমর ফারুক খানজাহান আলী থানার জাব্দিপুর এলাকার বাসিন্দা ইব্রাহিম শেখের ছেলে।

পুলিশ জানায়, নিহতের শরীরে স্পষ্ট হত্যাকাণ্ডের ছাপ রয়েছে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের মাথা এবং বুকে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

​প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

খুঁজুন