খুলনায় একদিনে পুলিশ তিন দফা অভিযান চালিয়ে ৮০ বোতল কোডিনযুক্ত মাদক, ৪টি পিস্তল, ২টি রিভলভার, ৬টি ম্যাগাজিন ও ১০৬ রাউন্ড গুলি উদ্ধার: নগদ অর্থ জব্দ খুলনা মহানগরীতে একদিনে ধারাবাহিক তিনটি যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, গুলি ও নগদ অর্থ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এসব অভিযানে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছে খুলনার নাগরিক সমাজ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, খুলনা সূত্রে জানা যায়, ৭ মার্চ ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের এর নেতৃত্বে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় একটি যৌথ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি খুলনা মহানগর পুলিশের সদস্যরাও অংশ নেন।
আজ সকাল ৮টা ১৫ মিনিটে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনা-সাতক্ষীরা বিরতিহীন এক্সপ্রেস বাসে তল্লাশি চালিয়ে যাত্রী মোছাঃ হোসনেয়ারা বেগম (৪৫) ও হালিম (৪৭)-এর কাছ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা কোডিন ফসফেটযুক্ত অবৈধ মাদক উদ্ধার করা হয়।
তাদের কাছ থেকে মোট ৮০ বোতল (প্রতিটি ১০০ মিলি) কোডিনযুক্ত স্ক্রাফ জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জি এম হাফিজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।
পরবর্তীতে সকাল ৯টা ৫ মিনিটে একই চেকপোস্টে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রী সুরাইয়া পারভীন সুমী (৩৮)-এর কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ৪টি ম্যাগাজিন এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শফিউর রহমান বাদী হয়ে লবণচরা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।একই দিন সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তৃতীয় দফায় কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল সোনাডাঙ্গা থানাধীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত পাশে মাদ্রাসা রোডের ১৯/২ নম্বর বেগম রাবেয়ার তিনতলা ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালায়।
অভিযানে মোঃ মোরশেদ আলী (৪৫), পিতা-মৃত হাবিবুর রহমান, সাং ঘিবা, বেনাপোল, যশোর এবং কাজী কবির আহমেদ (৫০), পিতা-মৃত কাজী রুস্তম আলী, সাং ২৯ নম্বর কাশেমপুর, কোতোয়ালি, বরিশাল-এই দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং নগদ ১ লাখ ৭৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে খুলনার সচেতন নাগরিক সমাজ আইনশৃঙ্খলা বাহিনীর এ ধারাবাহিক সফল অভিযানের প্রশংসা করেছে।
তাদের মতে, একদিনে তিনটি সফল অভিযানে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।নাগরিক সমাজ এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
খুলনায় একদিনে তিন দফা সফল অভিযান: মাদক, অস্ত্র ও গুলিসহ পাঁচ জন কে গ্রেফতার করেছে
খুলনায় একদিনে তিন দফা সফল অভিযান: মাদক, অস্ত্র ও গুলিসহ পাঁচ জন কে গ্রেফতার করেছে
খুলনায় একদিনে পুলিশ তিন দফা অভিযান চালিয়ে ৮০ বোতল কোডিনযুক্ত মাদক, ৪টি পিস্তল, ২টি রিভলভার, ৬টি ম্যাগাজিন ও ১০৬ রাউন্ড গুলি উদ্ধার: নগদ অর্থ জব্দ খুলনা মহানগরীতে একদিনে ধারাবাহিক তিনটি যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, গুলি ও নগদ অর্থ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছে খুলনার নাগরিক সমাজ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, খুলনা সূত্রে জানা যায়, ৭ মার্চ ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের এর নেতৃত্বে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় একটি যৌথ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি খুলনা মহানগর পুলিশের সদস্যরাও অংশ নেন। আজ সকাল ৮টা ১৫ মিনিটে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনা-সাতক্ষীরা বিরতিহীন এক্সপ্রেস বাসে তল্লাশি চালিয়ে যাত্রী মোছাঃ হোসনেয়ারা বেগম (৪৫)
ও হালিম (৪৭)-এর কাছ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা কোডিন ফসফেটযুক্ত অবৈধ মাদক উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে মোট ৮০ বোতল (প্রতিটি ১০০ মিলি) কোডিনযুক্ত স্ক্রাফ জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জি এম হাফিজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। পরবর্তীতে সকাল ৯টা ৫ মিনিটে একই চেকপোস্টে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রী সুরাইয়া পারভীন সুমী (৩৮)-এর কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ৪টি ম্যাগাজিন এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শফিউর রহমান বাদী হয়ে লবণচরা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।একই দিন সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তৃতীয় দফায় কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল সোনাডাঙ্গা থানাধীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত
পাশে মাদ্রাসা রোডের ১৯/২ নম্বর বেগম রাবেয়ার তিনতলা ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালায়। অভিযানে মোঃ মোরশেদ আলী (৪৫), পিতা-মৃত হাবিবুর রহমান, সাং ঘিবা, বেনাপোল, যশোর এবং কাজী কবির আহমেদ (৫০), পিতা-মৃত কাজী রুস্তম আলী, সাং ২৯ নম্বর কাশেমপুর, কোতোয়ালি, বরিশাল-এই দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং নগদ ১ লাখ ৭৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে খুলনার সচেতন নাগরিক সমাজ আইনশৃঙ্খলা বাহিনীর এ ধারাবাহিক সফল অভিযানের প্রশংসা করেছে। তাদের মতে, একদিনে তিনটি সফল অভিযানে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।নাগরিক সমাজ এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত