মীর মোশাররফ হোসেন :খুলনা নগরীতে আনোয়ার হোসেন (২৯) নামের এক দিনমজুরের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে তাকে একটি বন্ধ থাকা মাছ কোম্পানির বাউন্ডারি ওয়ালের ওপর ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক দুইটার দিকে নগরীর বেলায়েত হোসেন সড়ক সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। সীমানা প্রাচীরের এক পাশে তার দুই পা এবং অপর পাশে মাথা ও দুই হাত ঝুলন্ত অবস্থায় ছিল। তার ডান হাতে ঝলসানো ক্ষত চিহ্নও দেখা যায়।
স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আনোয়ার হোসেন (২৯) নতুন বাজার চর খ্রিস্টান গলি এলাকার বাসিন্দা দেলোয়ার হাওলাদারের ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।
ঘটনার পর বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয়দের একটি অংশ প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শকে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে স্বজনদের অভিযোগ ও অন্য একটি সূত্র বলছে, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে।
তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. তানজির রহমান জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এদিকে পুলিশের বিশেষ শাখার এক সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে খ্রিস্টান গলির ভেতর আনোয়ারের সঙ্গে একদল ব্যক্তির বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। পরে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
খুলনায় দিনমজুরের রহস্যজনক মৃত্যু : বাউন্ডারি ওয়ালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার
খুলনায় দিনমজুরের রহস্যজনক মৃত্যু : বাউন্ডারি ওয়ালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার
মীর মোশাররফ হোসেন :খুলনা নগরীতে আনোয়ার হোসেন (২৯) নামের এক দিনমজুরের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে তাকে একটি বন্ধ থাকা মাছ কোম্পানির বাউন্ডারি ওয়ালের ওপর ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক দুইটার দিকে নগরীর বেলায়েত হোসেন সড়ক সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। সীমানা প্রাচীরের এক পাশে তার দুই পা এবং অপর পাশে মাথা ও দুই হাত ঝুলন্ত অবস্থায় ছিল। তার ডান হাতে ঝলসানো ক্ষত চিহ্নও দেখা যায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ
তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আনোয়ার হোসেন (২৯) নতুন বাজার চর খ্রিস্টান গলি এলাকার বাসিন্দা দেলোয়ার হাওলাদারের ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন। ঘটনার পর বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয়দের একটি অংশ প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শকে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে
স্বজনদের অভিযোগ ও অন্য একটি সূত্র বলছে, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে। তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. তানজির রহমান জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এদিকে পুলিশের বিশেষ শাখার এক সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে খ্রিস্টান গলির ভেতর আনোয়ারের সঙ্গে একদল ব্যক্তির বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। পরে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত