বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনায় চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার চার জন আহত হয়েছে
logo

খুলনায় চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার চার জন আহত হয়েছে

খুলনার খানজাহান আলী থানা এলাকায় রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেট কার দুমড়েমুচড়ে গেছে। আজ রোববার ২৯ মার্চ বিকেলে মশিয়ালী মাঠ এলাকায় এই দুর্ঘটনায় গাড়িতে থাকা চারজন যাত্রী আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি বিকেল পৌনে পাঁচটার দিকে মশিয়ালী মাঠ এলাকা অতিক্রম করছিল।
ওই সময় স্থানীয় মাঠে ক্রিকেটের অনুশীলন শেষ করে একটি প্রাইভেট কারে করে চার তরুণ বাড়িতে ফিরছিলেন। রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি গাড়িটিকে সজোরে ধাক্কা দিলে সেটি ছিটকে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন সানি (২৫) আইমুল দিপু (২৩) ও অমিত (২৫)। আহত অন্য একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের মধ্যে দুজনকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন: প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাইভেট কারের কাঁচ কালো থাকায় এবং সেটি তোলা থাকায় চালক ট্রেনের উপস্থিতি টের পাননি। রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খুঁজুন