মীর ফারুক হোসেন, খুলনা প্রতিনিধি: খুলনা জেলা প্রতিষ্ঠার ১৪৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে নগরজুড়ে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
শনিবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারীরা জড়ো হতে থাকেন। পরে ব্যানার-ফেস্টুন ও নানা প্রতীকী উপস্থাপনায় সজ্জিত হয়ে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার নেতৃত্ব দেন বিএনপি খুলনা-২ এর সভাপতি ও কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
আয়োজকদের দাবি, খুলনার ঐতিহাসিক গুরুত্ব ও উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দিনব্যাপী এই আয়োজন ঘিরে নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছিলো।
খুলনায় বর্ণাঢ্য শোভাযাত্রা: প্রতিষ্ঠার ১৪৪ বছর পূর্তি উপলক্ষে নগরজুড়ে উদ্যাপন
খুলনায় বর্ণাঢ্য শোভাযাত্রা: প্রতিষ্ঠার ১৪৪ বছর পূর্তি উপলক্ষে নগরজুড়ে উদ্যাপন
মীর ফারুক হোসেন, খুলনা প্রতিনিধি: খুলনা জেলা প্রতিষ্ঠার ১৪৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে নগরজুড়ে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
লক্ষ্য করা যায়। শনিবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারীরা জড়ো হতে থাকেন। পরে ব্যানার-ফেস্টুন ও নানা প্রতীকী উপস্থাপনায় সজ্জিত হয়ে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার নেতৃত্ব দেন
বিএনপি খুলনা-২ এর সভাপতি ও কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। আয়োজকদের দাবি, খুলনার ঐতিহাসিক গুরুত্ব ও উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দিনব্যাপী এই আয়োজন ঘিরে নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছিলো।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত