বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনায় বিশ্ব আল-কুদস দিবস পালিত ফিলিস্তিন ও আল-কুদস মুক্তির ডাক দিয়েছে
logo

খুলনায় বিশ্ব আল-কুদস দিবস পালিত ফিলিস্তিন ও আল-কুদস মুক্তির ডাক দিয়েছে

রমজান মাসের শেষ শুক্রবার বিশ্বজুড়ে পালিত ‘বিশ্ব আল-কুদস দিবস’ উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি ও বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ১৩ বাদ জুমা নগরীর শিববাড়ি মোড়ে (বাবরি চত্বর) আঞ্জুমান-এ-পাঞ্জাতানী খুলনা এবং জামিইয়াতে মুহিব্বীনে আহলে বাইণ বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সভাপতি হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রজাভী।বিশেষ অতিথি ছিলেন মাওলানা ইব্রাহিম ফাইজুল্লাহ। সমাবেশ শেষে নগরীতে একটি বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র‌্যালি বের করা হয়। পুরো কর্মসূচিটি পরিচালনা করেন আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল।
বক্তারা সাম্প্রতিক সময়ে ইরানের ওপর বর্বরোচিত হামলা ও আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাম্রাজ্যবাদী শক্তির আস্ফালন রুখতে হলে ইসলামি সংহতির বিকল্প নেই। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় মুসল্লিরা ‘নারায়ে তাকবীর-আল্লাহু আকবার’, ‘বাইণুল মুকাদ্দাস-মুক্ত করো’ এবং ‘বিশ্ব মুসলিম এক হও’ শ্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। সবশেষে ফিলিস্তিন ও বাইণুল মুকাদ্দাসসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও বিজয় কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

খুঁজুন