বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনায় ১০ লিটার তেলে ৮২০ গ্রাম কম, ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত
logo

খুলনায় ১০ লিটার তেলে ৮২০ গ্রাম কম, ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত

খুলনা মহানগরীর বাইপাস সড়কে অবস্থিত আকন ফিলিং স্টেশনে ১০ লিটার জ্বালানি তেলে ৮২০ গ্রাম কম দেওয়ার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার ২৯ মার্চ সন্ধ্যা ৬টার দিকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ জরিমানা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপেন সাধন রনি।
অভিযান চলাকালে তেল পরিমাপ পরীক্ষা করে দেখা যায়, নির্ধারিত মাপের তুলনায় ১০ লিটার জ্বালানি তেলে প্রায় ৮২০ গ্রাম কম দেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে নিয়মিত বাজার তদারকি ও ভোক্তা অধিকার সুরক্ষার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জ্বালানি তেল বিক্রির মাপযন্ত্র পরীক্ষা করে অনিয়ম ধরা পড়ে।
এদিকে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে ফিলিং স্টেশনের ম্যানেজার মুজাহিদ সাংবাদিকদের কাজে বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কোনো ফিলিং স্টেশনে অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

খুঁজুন