খুলনা নগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকার আদর্শ পল্লীতে পাগলের বেশ ধরে চার বছরের এক কন্যা শিশুকে অপহরণের চেষ্টা চালায় এক ব্যক্তি। তবে স্থানীয়দের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ে ওই যুবক।
গতকাল শুক্রবার ২৭ মার্চ সন্ধ্যায় ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি বাড়ির সামনে খেলছিল। এসময় অপরিচিত এক ব্যক্তি পাগলের বেশে এসে তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে।পরিবারের সদস্য ও আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত এগিয়ে গেলে অপহরণ কারী পালানোর চেষ্টা করে। তবে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
গ্রেপ্তারকৃত যুবকের নাম রাকিব। তার বাড়ি তেরখাদা উপজেলার হারিখালী গ্রামে। উপস্থিত জনতার কাছে তিনি তার ভাইয়ের সঙ্গে এ অপহরণের পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।ঘটনার সময় আতঙ্কে শিশুটির নানি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন এবং শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, জনতার সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনার সোনাডাঙ্গা পল্লীতে পাগলের তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে
খুলনার সোনাডাঙ্গা পল্লীতে পাগলের তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে
খুলনা নগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকার আদর্শ পল্লীতে পাগলের বেশ ধরে চার বছরের এক কন্যা শিশুকে অপহরণের চেষ্টা চালায় এক ব্যক্তি। তবে স্থানীয়দের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ে ওই যুবক। গতকাল শুক্রবার ২৭ মার্চ সন্ধ্যায় ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি বাড়ির সামনে খেলছিল। এসময় অপরিচিত এক ব্যক্তি পাগলের বেশে এসে তাকে জোরপূর্বক
নিয়ে যাওয়ার চেষ্টা করে।পরিবারের সদস্য ও আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত এগিয়ে গেলে অপহরণ কারী পালানোর চেষ্টা করে। তবে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গ্রেপ্তারকৃত যুবকের নাম রাকিব। তার বাড়ি তেরখাদা উপজেলার হারিখালী গ্রামে। উপস্থিত জনতার কাছে তিনি তার ভাইয়ের সঙ্গে এ অপহরণের পরিকল্পনার কথা স্বীকার করেছেন
বলে জানা গেছে।ঘটনার সময় আতঙ্কে শিশুটির নানি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন এবং শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, জনতার সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত