বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনার সার্কিট হাউজে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত
logo

খুলনার সার্কিট হাউজে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত

দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক বিভাগীয় সেমিনার আজ রবিবার ০৮ মার্চ খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, যাকাত কোনো দয়া বা ফ্যাশন নয়, এটি বিত্তবান মুসলমানদের ওপর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি বাধ্যতামূলক অর্থনৈতিক ইবাদত। যাকাত দিতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, লোক দেখানোর জন্য নয়।
নামাজের মতোই যাকাত আদায় করা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফরজ। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে ইসলামী যাকাত ব্যবস্থা সঠিকভাবে এবং পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা গেলে মুসলমানদের হারানো অর্থনৈতিক শক্তি ও সমৃদ্ধি পুনরায় ফিরে আসবে।
যাকাত কেবল দারিদ্র্য বিমোচন নয়, বরং মুসলিম উম্মাহর অর্থনৈতিক ভিত্তি নিশ্চিত করার অন্যতম হাতিয়ার।
আগামী বছর থেকে রমজানের প্রথম সপ্তাহেই অধিক সংখ্যক যাকাত প্রদানকারী ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়ে এ ধরনের সচেতনতামূলক কর্মশালা আরও বড় পরিসরে আয়োজন করার জন্য তিনি অনুরোধ জানান।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম ও জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার।

খুঁজুন