বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ খুলনার রূপসায় "৮ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে রজব গ্রেফতার
logo

খুলনার রূপসায় "৮ বছরের শিশুকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে রজব গ্রেফতার

খুলনার রূপসায় প্রথম শ্রেণীতে পড়ুয়া (৮) বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে রজব হাওলাদার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, খুলনার রূপসা উপজেলা ৩নং নৈহাটি ইউনিয়নের গোডাউন মোড় এলাকার এক দম্পতি বসবাস করে। শিশুটির মাতা অন্যের বাড়িতে কাজ করে এবং বাবা জীবিকার তাগিদে অধিকাংশ সময় বাড়ীর বাহিরে থাকে।

আসামী মোঃ রজব হাওলাদার তাদের প্রতিবেশি সেই সুবাদে তাদের সাথে তাহার পরিচয় আছে। গত ২২ জুন সকাল অনুমানিক ০৮ টা ৩০ মিনিটের সময় শিশুর মাতা কাজের জন্য শিশুটিকে সাথে নিয়ে অন্যের বাড়িতে যায়। অন্যের বাড়ীতে কাজ করিতে দুপুর আনুমানিক ০১ টার সময় শিশুটিকে একা বাড়ীতে পাঠিয়ে দেই।

শিশুটি বাড়ীতে ফেরার পথে নৈহাটি গ্রামস্থ গোডাউন মোড়ে আসামী মোঃ রজব আলী হাওলাদারের দোকানের সামনে রাস্তার উপর পৌঁছালে আসামী মোঃ রজব হাওলাদার তাহার হীন কামনা চরিতার্থ করার জন্য শিশুটিকে খাবার দেওয়ার কথা বলিয়া তাহার দোকানের মধ্যে ডেকে নিয়ে আসামীর তাহার দোকান ঘরের শাটার বন্ধ করে দিয়ে শিশুটিকে ধর্ষণ করে। 

এতে শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এই সময় শিশুর 
চিৎকারে আসামী তাহাকে ছেড়ে দেয় এবং তকে ভয়ভীতি দেখাইয়া কাউকে কিছু না বলার জন্য বলে।শিশুটির মাতা কাজ শেষে বাড়ীতে আসিয়া শিশুকে না পেয়ে খোঁজাখুজি করিতে থাকি। খোঁজাখুজির এক পর্যায়ে শিশুটি বাড়ীতে আসার পর মাতাকে দেখে কান্না করিতে থাকে।

তখন শিশুটির মাতা কি হয়েছে, জিজ্ঞাসা করিলে  শিশুটি তার মাতাকে ঘটনাটি বলে। পরমুহূর্তেই পুলিশ বিষয়টি জানাতে পারেন এবং ধর্ষক কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন। এই ঘটনায় শিশুর মাতা বাদী হয়ে রুপসা থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন