খুলনা মেট্রোপলিটন পুলিশের ৪০ বছরের ইতিহাসে পুলিশ কমিশনারের জন্য নিজস্ব উপযুক্ত বাসভবন না থাকা ছিল দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা।
বর্তমানে জরাজীর্ণ ও অনিরাপদ পুরোনো ভবনের পরিবর্তে রূপসা পুলিশ ফাঁড়ি আবাসিক এলাকায় কনস্টেবল কোয়ার্টার সংস্কার, পরিবর্ধন ও পরিমার্জনের মাধ্যমে একটি নান্দনিক পুলিশ কমিশনার কমিশনারের বাংলোর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় বিষয়টি বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়কে অবগত করেন এবং রূপসা পুলিশ ফাঁড়ি সংলগ্ন পুলিশের আবাসিক এলাকায় চলমান সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজ সরেজমিনে পরিদর্শনের অনুরোধ জানান।
আজ শনিবার ২৫ এপ্রিল সকাল ১০ ঘটিকায় মাননীয় আইজিপি মহোদয় উক্ত স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি, গুণগত মান ও নান্দনিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে তিনি আবাসিক এলাকার পরিবেশকে আরও মনোরম ও সবুজায়নের লক্ষ্যে একটি হিমঝুরি ফুলের গাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার)-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
খুলনার রূপসা পুলিশ ফাঁড়ি পুলিশের আবাসিক অবস্থিত বাংলো সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন
খুলনার রূপসা পুলিশ ফাঁড়ি পুলিশের আবাসিক অবস্থিত বাংলো সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন
খুলনা মেট্রোপলিটন পুলিশের ৪০ বছরের ইতিহাসে পুলিশ কমিশনারের জন্য নিজস্ব উপযুক্ত বাসভবন না থাকা ছিল দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা। বর্তমানে জরাজীর্ণ ও অনিরাপদ পুরোনো ভবনের পরিবর্তে রূপসা পুলিশ ফাঁড়ি আবাসিক এলাকায় কনস্টেবল কোয়ার্টার সংস্কার, পরিবর্ধন ও পরিমার্জনের মাধ্যমে একটি নান্দনিক পুলিশ কমিশনার কমিশনারের বাংলোর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় বিষয়টি
বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়কে অবগত করেন এবং রূপসা পুলিশ ফাঁড়ি সংলগ্ন পুলিশের আবাসিক এলাকায় চলমান সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজ সরেজমিনে পরিদর্শনের অনুরোধ জানান। আজ শনিবার ২৫ এপ্রিল সকাল ১০ ঘটিকায় মাননীয় আইজিপি মহোদয় উক্ত স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি, গুণগত মান ও নান্দনিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত
খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি আবাসিক এলাকার পরিবেশকে আরও মনোরম ও সবুজায়নের লক্ষ্যে একটি হিমঝুরি ফুলের গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার)-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত