বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনার রূপসা ব্রিজের টোল প্লাজার সংলগ্ন থেকে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনা
logo

খুলনার রূপসা ব্রিজের টোল প্লাজার সংলগ্ন থেকে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনা

খুলনার খানজাহান আলী রূপসা ব্রিজের টোল প্লাজার সামনে রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় আল মামুন (৪৭) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ২৭জুন রাত ৯ টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় জনগণ ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মোঃ আল মামুন রূপসা উপজেলার জাবুসা নবীনগর এলাকার বাসিন্দা মোঃ আব্দুল মালেকের ছেলে। সে মাথায় এবং বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি পেশায় একজন চা দোকানদার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপসা টোল প্লাজা সংলগ্ন চায়ের দোকানদার আল মামুন যাবুসা জেমিনি সিফুড এর পিছনে পাওয়ার প্লান্ট এর কাছে রাস্তা পারাপারের সময় উল্টো পথে আসা প্রাইভেট কার এর চালক তাকে গাড়ি চাপা দিয়ে খুলনা নগরীর লবনচরা এলাকার অভিমুখে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়। 

স্থানীয় জনগণ মোটরসাইকেল চালিয়ে লবণচরা থানাধীন সাচিবুনিয়া পেট্রোল পাম্পের কাছে গিয়ে প্রাইভেট কারের গতি রোধ করে প্রাইভেট কারের চালকসহ গাড়ি আটক করে।

রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চালকসহ গাড়িটি বর্তমানে লবণচরা থানায় আটক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন