খুলনার রুপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে ছেলের লাঠির আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার ১০ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিম্মি বেগম (৪৪) স্থানীয় বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী। অভিযুক্ত তার ছেলে নাদিম ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে পারিবারিক বিরোধের জেরে নাদিম ইসলাম তার মা মিম্মি বেগমের ওপর চড়াও হয়। এক পর্যায়ে পাশের গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তার মৃত্যু হয়।
খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে আইচগাতি ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নাদিমকে আটক করে। তবে তাকে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাধা দেয়।
একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হলে সদস্যরা আত্মরক্ষার্থে পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন।
ঘটনার খবর পেয়ে খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সার্কেল এসপি এ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ডিবি পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
রূপসা উপজেলার আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো. উজ্জ্বল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খুলনার রুপসা আইচগাতি এলাকায় ছেলের লাঠির আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে
খুলনার রুপসা আইচগাতি এলাকায় ছেলের লাঠির আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে
খুলনার রুপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে ছেলের লাঠির আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ১০ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিম্মি বেগম (৪৪) স্থানীয় বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী। অভিযুক্ত তার ছেলে নাদিম ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে পারিবারিক বিরোধের জেরে নাদিম ইসলাম তার মা মিম্মি
বেগমের ওপর চড়াও হয়। এক পর্যায়ে পাশের গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তার মৃত্যু হয়। খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে আইচগাতি ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নাদিমকে আটক করে। তবে তাকে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাধা দেয়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হলে সদস্যরা আত্মরক্ষার্থে
পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন। ঘটনার খবর পেয়ে খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সার্কেল এসপি এ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ডিবি পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। রূপসা উপজেলার আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো. উজ্জ্বল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত