বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনার পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন
logo

খুলনার পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাইকগাছা পৌরসভার বাজার পরিদর্শন করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। এ সময় তিনি পৌর এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন।

আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি দুপুরে পৌরসভা বাজারে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী এবং পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া।

পরিদর্শনকালে সংসদ সদস্য বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, ভেজালমুক্ত খাদ্যপণ্য বিক্রি নিশ্চিত করা এবং ক্রেতাদের সঙ্গে প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা প্রদান করেন। 

তিনি বলেন, রমজানের পবিত্রতা বজায় রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় তিনি পাইকগাছা পৌরসভায় মশক নিধন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আর রমজানজুড়ে বাজার মনিটরিং ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খুঁজুন