বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনার কৈয়া বাজার সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ কারবারি মিলন মাল আটক
logo

খুলনার কৈয়া বাজার সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ কারবারি মিলন মাল আটক

 খুলনার কৈয়া বাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মিলন মাল (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ১৮ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টার দিকে তাকে আটক করা হয়।

আটক যুবক মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বাসিন্দা বাবুল মালের ছেলে।

হরিণটানা থানার ওসি (তদন্ত) টিপু সুলতান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সাতক্ষীরা থেকে মাদকের একটি চালান খুলনা হয়ে ঢাকায় যাবে। 

এমন সংবাদের ভিত্তিতে পুলিশ কৈয়া বাজারের সামনে চেকপোস্ট বসায়। দুপুর পৌনে ১২টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি গাড়ি থামার জন্য সংকেত দেয়। 

গাড়ি থামলে পুলিশ তল্লাশি শুরু করে। মিলন মালের আচরণ সন্দেহজনক হলে পুলিশ তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। 

তবে কী পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, তা গণনা না করে বলা সম্ভব নয়। আটক ওই মাদক কারবারিকে থানায় নেওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

খুঁজুন