বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনার খালিশপুরে চাঁদা দাবিকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্যের ওপর হামলার ঘটনা
logo

খুলনার খালিশপুরে চাঁদা দাবিকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্যের ওপর হামলার ঘটনা

খুলনার প্লাটিনাম ২ নম্বর গেট এলাকায় আজ বুধবার ১১ মার্চ আনুমানিক রাত ০৮ টার দিকে ঘটনা ঘটে।
আহত রুহুল কুদ্দুস রুবেল (৫০) শাজাহান হাওলাদারের ছেলে। তিনি খালিশপুর থানার ১১ নং ওয়ার্ডের তাইয়্যেবা কলোনির এনবি-৭১ নম্বর বাসার বাসিন্দা এবং বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য।অভিযোগ অনুযায়ী, রুবেল প্লাটিনাম ২ নং গেটে বসে চা খাচ্ছিলেন। এ সময় শাহীন (২৮) ও হৃদয় (২৫) নামে আপন দুই ভাই তার ওপর হামলা চালায়।
তারা সেলিমের ছেলে এবং একই এলাকার তাইয়্যেবা কলোনির বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, তারা জাফর–সাদ্দাম গ্রুপের সদস্য।রুবেলের দাবি, হামলাকারীরা তার কাছে চাঁদা দাবি করে আসছিল। ওই ঘটনার জের ধরেই তারা তার ওপর হামলা চালায় এবং তাকে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

খুঁজুন