বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে
logo

খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে

খুলনা নগরীর শিরোমণির কৃতি সন্তান ফুলতলা উপজেলা পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেনের জানাজা আজ বুধবার ০৮ এপ্রিল আছরবাদ শিরোমণি খান জাহান আলী আদর্শ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
মরহুম শেখ আকরাম হোসেন প্রায় ১ মাস ডায়বেটিস, লিভার ও কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ,১সন্তান ও ২ কন্যা সহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সূচি রাণী দাস ও খান জাহান আলী থানার ওসি সানওয়ার হোসাইন মাসুম এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ আকরাম হোসেনকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
জানাযায় নামাজে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফতের মজলিস সাখাওয়াত হোসেন, খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মীর কায়ছেদ আলী।
খান জাহান আলী থানা বিএনপির কাজী মিজানুর রহমান, ইকবাল হোসেন, ডক্টর মাহবুবুর ইসলাম , ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবলু ভুঁইয়া, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, মিয়া গোলাম কুদ্দুছ, অধ্যক্ষ এম এ দাউদ।
সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন,মুন্সি মইনুল ইসলাম, শেখ আব্দুস সালাম, ইকবাল হোসেন মিজান, অধ্যক্ষ মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, তারেক হাসান মিন্টু, আব্দুল আউয়াল মিন্টু, ইমরান হোসেন ইমন, শাহাদাত জোমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা স ম রোজোয়ান আলী।
আলমগীর হোসেন সহ রাজনৈতিক দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ। জানাযায় নামাজে অংশ নিতে কলেজ মাঠ জনতায় পরিপূর্ণ হয়ে যায়।জানাজার নামাজ পড়ান শিরোমণি বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আব্দুল জব্বার। শিরোমণি পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

খুঁজুন