বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনার ফুলতলা আফিলগেটে দুর্বৃত্তদের গুলিতে সোহেল নামে এক যুবক নিহত হয়েছে
logo

খুলনার ফুলতলা আফিলগেটে দুর্বৃত্তদের গুলিতে সোহেল নামে এক যুবক নিহত হয়েছে

খুলনা ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান ফুলতলা উপজেলার আফিলগেট বাজারে সন্ত্রাসীদের গুলিতে আরিফুর রহমান সোহেল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি বেলা আনুমানিক ০৩ টা ২০ মিনিটে দিকে এ ঘটনা ঘটে।
খুলনার খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন সন্ত্রাসী মোটরসাইকেলযোগে এসে আফিলগেট বাজারের ‘বিসমিল্লাহ অটো’ নামের একটি দোকানের সামনে থামে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল থেকেই দুইজন হেলমেট পরিহিত যুবক একটি নীল রঙের (এফ জেড ৪ ভি) মোটরসাইকেলে করে এলাকায় কয়েকবার ঘোরাঘুরি করতে দেখা যায়।বিষয়টি স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি করলেও কেউ নিশ্চিত হতে পারেননি তাদের উদ্দেশ্য সম্পর্কে। এ সময় তারা মাস্ক ও হেলমেট পরিহিত অবস্থায় ছিলেন। দোকানে বসে থাকা সোহেলকে খুব কাছ থেকে পিস্তল দিয়ে বুকে ও মাথায় গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে মোটরসাইকেলটি খুলনা অভিমুখে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। গুলির শব্দে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা ঘটনাস্থলে ছুটে এসে দেখেন, সোহেল রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। নিহত আরিফুর রহমান সোহেল আটরা শেখপাড়া গ্রামের মৃত মিজানুর রহমান বাচ্চুর পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যার জনক। সে আওয়ামীলীগ রাজনীতির সমর্থক ছিলো।
অভয়নগর উপজেলার সিদ্দিপাশায় তার মাছের ঘেরের ব্যবসা করে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। খবর 
পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এর মর্গে পাঠায়।
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করে। এ ব্যাপারে খানজাহান আলী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, নিহত সোহেলের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এটা পরিকল্পিত হত্যা কান্ড বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খুঁজুন