বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনার দৌলতপুরের পাবলার জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত
logo

খুলনার দৌলতপুরের পাবলার জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত

খুলনার দৌলতপুর পাবলার পারভেজ হাওলাদার ও সুপর্না সাহা হত্যা মামলার রায়ে সাতজনের ফাঁসি ও দুই জনকে খালাস দিয়েছে আদালত। আজ মঙ্গলবার ২৮ অক্টোবর বিকেলে অতিরিক্ত মহানগর আদালত-১ এর  বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক জানান,ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন মিথুন, তুষার, জীবন, তুহিন,রাজ, ইবাদুল ও শোয়েব সুমন। এদের মধ্যে তিনজন পলাতক। খালাস পেয়েছেন কুটি ও শামীম।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সাহাপাড়ায় সন্ত্রাসীরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পারভেজ হাওলাদারকে। ঘটনাটি ঘটে ২০০৯ সালের ৩ জানুয়ারি রাতে। 

তাকে কুপিয়ে জখম করার সময় সাহাপাড়া থেকে সুপর্না সাহা, তার বাবা দিলিপ সাহা ও তার স্ত্রী রেখা সাহা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্যে করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুপর্না সাহাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পারভেজের বাবা নিজাম উদ্দিন বাদি হয়ে ৪ জানুয়ারি ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

এ মামলায় ৯ জন আসামি ছিল। যার মধ্যে ৭ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২ জনকে খালাস প্রদান করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন