খুলনার দিঘলিয়ায় যৌথবাহিনীর অভিযানে ভুয়া দলিল লেখক ও অবৈধ কাগজপত্র তৈরির সাথে জড়িত প্রতারক চক্রের দুই সদস্য আটক হয়েছে।
উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামে নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার এম মেহেদী হাসানের নেতৃত্বে থানার এস আই মোঃ জামিল উদ্দিনসহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে প্রতারক চক্রের দু' সদস্যকে আটকসহ ভুয়া দলিল. পর্চা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
যৌথবাহিনী সূত্রে জানা যায়. লাখোহাটি গ্রাামের ৩ রাস্তার মোড়ে গোপন সংবাদের ভিওিতে গতকাল বৃহস্পতিবার ১৯ জুন অভিযান পরিচালনা করে অবৈধ এবং ভুয়া দলিল, খতিয়ান, নামজারি, মিউটেশন, পর্চা এবং বিভিন্ন অফিসে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামের বিভিন্ন প্রকার সিল, বিভিন্ন কাগজপত্র তৈরির সরঞ্জামসহ প্রতারক চক্রের দু’সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলো লাখোহাটি গ্রামের জহুর গাজীর পুত্র আশিকুজ্জামান রিংকু ও আকরাম শেখ এর পুত্র তুরজাউন শেখ।
আটককৃতরা জানায় দিঘলিয়া সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত মোড়ল মফিজুর রহমান তাদের মূল সহযোগী এবং তার অধীনস্থ হিসেবে কাজ করে। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব