বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনার বটিয়াঘাটায় লোকজ’র কৃষির সর্বোত্তম চর্চা চিহ্নিতকরণ সভা অনুষ্ঠিত
logo

খুলনার বটিয়াঘাটায় লোকজ’র কৃষির সর্বোত্তম চর্চা চিহ্নিতকরণ সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় লোকজ-এর উদ্যোগে সর্বোত্তম কৃষি চর্চাকারী স্থানীয় কৃষক, কৃষক ফেডারেশনের সদস্যবৃন্দ, কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা বৃন্দ এবং লোকজ-এর কৃষি কার্যক্রম পরিচালনাকারী কর্মীবৃন্দসহ বিভিন্ন অংশীজনদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সর্বোত্তম কৃষি চর্চা অভিজ্ঞতা বিনিময় সভা। 

সোমবার ২৩ জুন বটিয়াঘাটা কাতিয়ানাংলা ‘লোকজ’ প্রশিক্ষণ কক্ষে কৃষির সর্বোত্তম চর্চা চিহ্নিতকরণে ত্রৈমাসিক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লোকজ-এর নির্বাহী পরিচালক দেব প্রসাদ সরকারের সভাপতিত্তে¡ এবং সমন্বয়কারী পলাশ দাশের সঞ্চালনায় সভাটিতে মতামত প্রদান করে বক্তব্য রাখেন মৈত্রী কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক বিভাষ মন্ডল সহ-সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান লাভলু, উপসহকারী কৃষি কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান, বিষাদসিন্দু মন্ডল পিন্টু মল্লিক, রাজীব বিশ্বাস, প্রতাপ বালা, কৃষির সর্বোত্তম চর্চাকারী স্থানীয় কৃষক কিশোর কুমার মল্লিক, সুব্রত মন্ডল অঞ্জলী মন্ডল আরুনি সরকার, বাসুদেব মন্ডল এবং লোকজ-এর মৌফারসের আলম লেনিন, মিলন কান্তি মন্ডল ও দিপংকর কবিরাজ প্রমুখ:

আলোচকরা বটিয়াঘাটাসহ বিভিন্ন এলাকার কৃষির সর্বোত্তম চর্চাগুলোর তথ্য তুলে ধরে বলেন; কৃষির সর্বোত্তম চর্চা বলতে এমন সব কৌশল, প্রযুক্তি ও ব্যবস্থাপনা পদ্ধতিকে বোঝায় যা কৃষিতে উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায়, পরিবেশের ক্ষতি কমায় এবং টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। কৃষির সর্বোত্তম চর্চার মূল দিকগুলো হলো, মাটি ব্যবস্থাপনা, জল ব্যবস্থাপনা, উন্নত বীজ ও জাত ব্যবহার, সার ও কীটনাশক ব্যবস্থাপনা, ফসল ব্যবস্থাপনা, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, প্রযুক্তির ব্যবহার, টিকসই কৃষি ও জৈব কৃষি, কৃষকের দক্ষতা বৃদ্ধি, বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন