বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনার আলোচিত নিখোঁজ ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন অবশেষে উদ্ধার হয়েছে
logo

খুলনার আলোচিত নিখোঁজ ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন অবশেষে উদ্ধার হয়েছে

 গতকাল মঙ্গলবার ০৩ মার্চ দিনগত গভীর রাতে তাকে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকার একটি মসজিদ থেকে উদ্ধার করা হয়।

শারীরিক অবস্থায় খারাপ থাকায় একটি হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকার বাড়িতে রাখা হয়েছে। উদ্ধারের সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সুজনের বাবা কাজী আব্দুস সোবহান।

সুজনের বাবা বলেন, মঙ্গলবার রাতে ভাঙ্গা থেকে এক ব্যক্তি কল দিয়ে জানায়, সেখানের একটি মসজিদ থেকে ছেলেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

শারীরিক অবস্থার কিছুটা উন্নত হলে তাকে ঢাকার বাড়িতে রাখা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন এ মুহুর্তে তার বিশ্রামের প্রয়োজন। সুস্থ্য হলে তাকে খুলনায় আনা হবে। কিভাবে সুজন নিখোঁজ এবং কিভাবে উদ্ধার করা হল তা সাংবাদিকদের সামনে সকল কিছু জানানো হবে।

খুলনা পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিনের সাথে যোগাযোগ কার হলে তিনি জানান, সকালে সুজনের বাবা কাজী আব্দুস সোবহান ফোন করে ছেলের উদ্ধার হওয়ার বিষয়টি অবগত করে এবং ছেলের জন্য দোয়া প্রার্থনা করেন। তবে সে কিভাবে উদ্ধার হল তা তাকে জিজ্ঞাসাবাদ না করে কিছু বলা সম্ভব নয়।

খুঁজুন