খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিশিষ্ট বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির জন্মদিন আজ। এ উপলক্ষে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে বইছে আনন্দের জোয়ার। দলের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তাকে শুভেচ্ছায় সিক্ত করছেন।
মনিরুজ্জামান মনির জন্মস্থান হাজী মহসিন রোড ফকির বাড়ি গলি।
শ্রদ্ধেয় এই জননেতার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তার পাশাপাশি বিভিন্ন দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে। তৃণমূলের নেতা-কর্মীরা প্রিয় 'মনি ভাই'-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়েছেন।
খুলনার উন্নয়নে মনিরুজ্জামান মনির অবদান অনস্বীকার্য। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের প্রতি তার ত্যাগ এবং নগর পিতা হিসেবে খুলনাবাসীর সেবায় তার নিরলস প্রচেষ্টা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আজ তার জন্মদিনে খুলনার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা তাকে শুভেচ্ছা জানিয়ে তার ভবিষ্যৎ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করেছেন।
খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুজ্জামান মনির জন্মদিন উদযাপিত
খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুজ্জামান মনির জন্মদিন উদযাপিত
খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিশিষ্ট বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির জন্মদিন আজ। এ উপলক্ষে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে বইছে আনন্দের জোয়ার। দলের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ তাকে শুভেচ্ছায় সিক্ত করছেন। মনিরুজ্জামান মনির জন্মস্থান হাজী মহসিন রোড
ফকির বাড়ি গলি। শ্রদ্ধেয় এই জননেতার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তার পাশাপাশি বিভিন্ন দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে। তৃণমূলের নেতা-কর্মীরা প্রিয় 'মনি ভাই'-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়েছেন। খুলনার উন্নয়নে মনিরুজ্জামান মনির অবদান অনস্বীকার্য। একজন
বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের প্রতি তার ত্যাগ এবং নগর পিতা হিসেবে খুলনাবাসীর সেবায় তার নিরলস প্রচেষ্টা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আজ তার জন্মদিনে খুলনার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা তাকে শুভেচ্ছা জানিয়ে তার ভবিষ্যৎ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করেছেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত