রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নান্দুকে নির্মমভাবে হত্যা করার হুমকি দিয়েছেন বিএনপি নেতা মিকাইল বিশ্বাস।
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ
মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গোপনে ধারণা করা ৩ মিনিট ৫ সেকেন্ডের ওই ভিডিওতে শোনা যায় ঘাটভোগের চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দুকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে বিএনপি নেতা মিকাইল বিশ্বাস। বিষয়টি নিয়ে কঠোর সমালোচনা হচ্ছে।
ভিডিও থেকে জানা যায়, ইউনিয়ন পরিষদের কাজ ও টাকার ভাগ চাওয়া বিএনপি নেতা মিকাইল বিশ্বাস ঘাটভোগ ইউনিয়নের সাবেক সদস্য সচিব। আগামী নির্বাচনে তিনি এই ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে আগ্রহী। গত ৫ মে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কক্ষে তাদের মধ্যে এই বাক্যালাপ হয়। এ সময় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম এ মালেক, যুগ্ম আহ্বায়ক মহিতোষ ভট্টাচার্য্য সহ কয়েকজন বিএনপি নেতা উপস্থিত ছিলেন।
গোপনে ধারণা করা ওই ভিডিওতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিকাইল বিশ্বাসকে নানা অভিযোগ করতে শোনা যায়। একপর্যায়ে মিকাইল বিশ্বাস বলেন, ‘তোরে মাইরে রোডের সঙ্গে একেবারে শেষ করে দেব। তোর হাড্ডি খুইটে নেওয়ার লোক থাকবে না। আরো বলেন ‘তোরে আমি ট্রাকের তলে গলা দিয়ে দেব, মামলা করারও লোক পাবি না। তোর পক্ষে আমার নামে মামলা করবে সেই লোকও খুঁজে পাবি না।’ তুই চিনিস আমারে? ইউনিয়ন পরিষদে যে কাজ আসবে, ওই কাজ সমান ভাগে ভাগ করবি। তোরা মেম্বার-চেয়ারম্যানরা অর্ধেক নিবি, আমাগে দলরে অর্ধেক দিবি। মনে থাকবে?’এ সময় অন্য বিএনপি নেতারা মিকাইলকে শান্ত করেন। পরে আবার বলেন এখন পরিষদে যে ২০ লক্ষ টাকা আছে তার অর্ধেক ১০ লক্ষ টাকা আমাদেরকে দিবি এবং বাকি ১০ লক্ষ টাকা তোরা চেয়ারম্যান মেম্বাররা নিবি।
এ বিষয়ে জানতে চাইলে মিকাইল বিশ্বাস বলেন, 'আমি যেন নির্বাচন করতে না পারি, সেজন্য চেয়ারম্যান এগুলো করছে। ওরে আমি চেয়ারম্যান বানাইছি। এরপর এতো প্রকল্প, এতো বরাদ্দ এসেছে, সব খাইয়ে ফেলে কোনো কিছুর হিসাব নেই। আমি তো দলের জন্য টাকা চেয়েছি। সাবেক চেয়ারম্যান ১৮ লক্ষ টাকা রেখে গিয়েছে প্রকল্প ছাড়া সব টাকা মেরে দিয়েছে। আমার এলাকায় মাত্র তিন লক্ষ টাকার প্রকল্প দিতে বলেছি, সে তা দেবে না। তাই আমি রেগে গিয়েছি, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই।
তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু বলেন, ‘মিকাইল অনেক দিন ধরেই আমার কাছে কাজের ভাগ চান। সরকারি কাজ, আমি ভাগ দেব কীভাবে? এগুলো বুঝাইতে গেলে গালাগাল, জানে মাইরে ফেলাবে বলতেছে। বিষয়টি আমি দলের নেতা, থানা পুলিশকে জানাইছি।’
জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এনামুল হক সজল বলেন, পরিষদের কাজ ও টাকা ভাগাভাগি করা এবং মিকাইল বিশ্বাসের এ ধরনের আচরণ করা উচিত হয়নি। তার হুমকির যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, বিএনপি'র নেতাকর্মীদের দলে থেকে কোন অনিয়ম করার অধিকার নেই। আমি খুলনার বাহিরে থাকায় জানতে পারিনি। খুলনায় এসে বিস্তারিত খোঁজখবর নিয়ে ব্যবস্থা করা হবে।
খুলনা রূপসায় ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকির ভিডিও ভাইরাল: সচেতন মহলে সমালোচনার ঝড়
খুলনা রূপসায় ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকির ভিডিও ভাইরাল: সচেতন মহলে সমালোচনার ঝড়
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নান্দুকে নির্মমভাবে হত্যা করার হুমকি দিয়েছেন বিএনপি নেতা মিকাইল বিশ্বাস। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গোপনে ধারণা করা ৩ মিনিট ৫ সেকেন্ডের ওই ভিডিওতে শোনা যায় ঘাটভোগের চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দুকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে বিএনপি নেতা মিকাইল বিশ্বাস। বিষয়টি নিয়ে কঠোর সমালোচনা হচ্ছে। ভিডিও থেকে জানা যায়, ইউনিয়ন পরিষদের কাজ ও টাকার ভাগ চাওয়া বিএনপি নেতা মিকাইল বিশ্বাস ঘাটভোগ ইউনিয়নের সাবেক সদস্য সচিব। আগামী নির্বাচনে তিনি এই ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে আগ্রহী। গত ৫ মে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কক্ষে তাদের মধ্যে এই বাক্যালাপ হয়। এ সময় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম এ মালেক, যুগ্ম আহ্বায়ক মহিতোষ ভট্টাচার্য্য সহ কয়েকজন বিএনপি নেতা উপস্থিত ছিলেন। গোপনে ধারণা করা ওই ভিডিওতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিকাইল বিশ্বাসকে নানা অভিযোগ করতে শোনা যায়। একপর্যায়ে মিকাইল বিশ্বাস
বলেন, ‘তোরে মাইরে রোডের সঙ্গে একেবারে শেষ করে দেব। তোর হাড্ডি খুইটে নেওয়ার লোক থাকবে না। আরো বলেন ‘তোরে আমি ট্রাকের তলে গলা দিয়ে দেব, মামলা করারও লোক পাবি না। তোর পক্ষে আমার নামে মামলা করবে সেই লোকও খুঁজে পাবি না।’ তুই চিনিস আমারে? ইউনিয়ন পরিষদে যে কাজ আসবে, ওই কাজ সমান ভাগে ভাগ করবি। তোরা মেম্বার-চেয়ারম্যানরা অর্ধেক নিবি, আমাগে দলরে অর্ধেক দিবি। মনে থাকবে?’এ সময় অন্য বিএনপি নেতারা মিকাইলকে শান্ত করেন। পরে আবার বলেন এখন পরিষদে যে ২০ লক্ষ টাকা আছে তার অর্ধেক ১০ লক্ষ টাকা আমাদেরকে দিবি এবং বাকি ১০ লক্ষ টাকা তোরা চেয়ারম্যান মেম্বাররা নিবি। এ বিষয়ে জানতে চাইলে মিকাইল বিশ্বাস বলেন, 'আমি যেন নির্বাচন করতে না পারি, সেজন্য চেয়ারম্যান এগুলো করছে। ওরে আমি চেয়ারম্যান বানাইছি। এরপর এতো প্রকল্প, এতো বরাদ্দ এসেছে, সব খাইয়ে ফেলে কোনো কিছুর হিসাব নেই। আমি তো দলের জন্য টাকা চেয়েছি। সাবেক চেয়ারম্যান
১৮ লক্ষ টাকা রেখে গিয়েছে প্রকল্প ছাড়া সব টাকা মেরে দিয়েছে। আমার এলাকায় মাত্র তিন লক্ষ টাকার প্রকল্প দিতে বলেছি, সে তা দেবে না। তাই আমি রেগে গিয়েছি, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু বলেন, ‘মিকাইল অনেক দিন ধরেই আমার কাছে কাজের ভাগ চান। সরকারি কাজ, আমি ভাগ দেব কীভাবে? এগুলো বুঝাইতে গেলে গালাগাল, জানে মাইরে ফেলাবে বলতেছে। বিষয়টি আমি দলের নেতা, থানা পুলিশকে জানাইছি।’ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এনামুল হক সজল বলেন, পরিষদের কাজ ও টাকা ভাগাভাগি করা এবং মিকাইল বিশ্বাসের এ ধরনের আচরণ করা উচিত হয়নি। তার হুমকির যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, বিএনপি'র নেতাকর্মীদের দলে থেকে কোন অনিয়ম করার অধিকার নেই। আমি খুলনার বাহিরে থাকায় জানতে পারিনি। খুলনায় এসে বিস্তারিত খোঁজখবর নিয়ে ব্যবস্থা করা হবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত