খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও এমইউজে খুলনার সাবেক সভাপতি শহিদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ২১তম হত্যাবার্ষিকী আজ।
এ উপলক্ষে ক্লাবের পক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।কর্মসূচির মধ্যে রয়েছে বেলা সকাল সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন। এরপর ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হবে।
ক্লাবের সকল স্থায়ী সদস্য ও অস্থায়ী সদস্যদের এসব কর্মসূচিতে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে এমইউজে খুলনা ঘোষিত দুইদিন ব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে আজ বুধবার ১১ ফেব্রয়ারি সকাল ০৯ টায় এমইউজে খুলনার উদ্যোগে নগরীর খালিশপুর থানাধীন রায়েরমহলস্থ শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের কবর জিয়ারত এবং যোহরবাদ খুলনা প্রেসক্লাবের নামাজের স্থানে দোয়া করা হবে।
উল্লেখ্য, গত ২০০৫ সালের ৫ ফেব্র“য়ারি খুলনা প্রেসক্লাব চত্বরে সন্ত্রাসীদের বর্বরোচিত বোমা হামলায় শেখ বেলাল উদ্দিন আহত হন। পরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্র“য়ারি শাহাদাৎবরণ করেন।
খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ২১ তম হত্যা বার্ষিকী
খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ২১ তম হত্যা বার্ষিকী
খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও এমইউজে খুলনার সাবেক সভাপতি শহিদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ২১তম হত্যাবার্ষিকী আজ। এ উপলক্ষে ক্লাবের পক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।কর্মসূচির মধ্যে রয়েছে বেলা সকাল সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন। এরপর ক্লাবের
হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হবে। ক্লাবের সকল স্থায়ী সদস্য ও অস্থায়ী সদস্যদের এসব কর্মসূচিতে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। এদিকে এমইউজে খুলনা ঘোষিত দুইদিন ব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে আজ বুধবার ১১ ফেব্রয়ারি সকাল ০৯ টায় এমইউজে খুলনার উদ্যোগে নগরীর খালিশপুর থানাধীন রায়েরমহলস্থ
শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের কবর জিয়ারত এবং যোহরবাদ খুলনা প্রেসক্লাবের নামাজের স্থানে দোয়া করা হবে। উল্লেখ্য, গত ২০০৫ সালের ৫ ফেব্র“য়ারি খুলনা প্রেসক্লাব চত্বরে সন্ত্রাসীদের বর্বরোচিত বোমা হামলায় শেখ বেলাল উদ্দিন আহত হন। পরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্র“য়ারি শাহাদাৎবরণ করেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত