খুলনা প্রেসক্লাবের নির্বাচন বানচালে উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
হামলার পরপরই বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন ক্ষুব্ধ সাংবাদিকরা। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেএমপির উর্ধ্বতন কর্মকর্তারা। অবিলম্বে বহিরাগত এসব সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আজ সোমবার দুপুর ১২টায় স্যার ইকবাল রোডে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে খুলনা প্রেসক্লাব।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা প্রেসক্লাবের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ এপ্রিল বৃহস্পতিবার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই আগে থেকেই সাংবাদিকরা নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন। ২৬ এপ্রিল
গতকাল রোববার বিকেলে দুর্বৃত্তরা হঠাৎ প্রেসক্লাবে প্রবেশ করে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ায়। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সভাপতি প্রার্থী মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকে।
মোস্তফা সরোয়ার প্রেসক্লাবে নেই বলে তাদেরকে জানান এখন টেলিভিশন খুলনার বিশেষ প্রতিনিধি, সময়ের খবরের সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ তরিকুল ইসলাম।
এতে তার ওপরও ক্ষিপ্ত হয়ে ধাক্কা দেয় দুর্বৃত্তরা। এছাড়া কয়েকজন সাংবাদিককে লাঞ্ছিত করা হয়। এরপর প্রেসক্লাবের উপস্থিত সাংবাদিকরা একত্রিত হলে হামলাকারীরা বের হয়ে যান।তরিকুল ইসলামের দাবি, প্রেসক্লাবে আসা দুর্বৃত্তদের কাছে ধারালো অস্ত্র ছিলো। নির্বাচনকে বানচাল করার জন্য যারা চেষ্টা করছে তাদের প্রতিহত করা হবে।
হামলার প্রতিবাদে তাৎক্ষণিক ভাবে সাংবাদিকরা প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এরপর তারা সড়ক অবরোধ করে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। তিনি বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
এ সময় সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলাকারীরা যে দলেরই হোক না কেন, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে।
সাংবাদিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। বিক্ষোভ থেকে আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।
দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী আবু তৈয়ব মুন্সী ও মিজানুর রহমান মিলটন, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ তরিকুল ইসলাম ও হেদায়েদ হোসেন মোল্লা. দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন প্রমুখ। উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন।
এদিকে প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে কেএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে রাজনীতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।
খুলনা প্রেসক্লাবের নির্বাচন বানচালে উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের হামলা
খুলনা প্রেসক্লাবের নির্বাচন বানচালে উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের হামলা
খুলনা প্রেসক্লাবের নির্বাচন বানচালে উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। হামলার পরপরই বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন ক্ষুব্ধ সাংবাদিকরা। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেএমপির উর্ধ্বতন কর্মকর্তারা। অবিলম্বে বহিরাগত এসব সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আজ সোমবার দুপুর ১২টায় স্যার ইকবাল রোডে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে খুলনা প্রেসক্লাব। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা প্রেসক্লাবের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ এপ্রিল বৃহস্পতিবার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই আগে থেকেই সাংবাদিকরা নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন। ২৬ এপ্রিল গতকাল রোববার বিকেলে দুর্বৃত্তরা হঠাৎ প্রেসক্লাবে প্রবেশ করে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ায়। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সভাপতি প্রার্থী মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকে। মোস্তফা সরোয়ার প্রেসক্লাবে নেই বলে তাদেরকে জানান এখন টেলিভিশন খুলনার বিশেষ প্রতিনিধি, সময়ের খবরের সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ
তরিকুল ইসলাম। এতে তার ওপরও ক্ষিপ্ত হয়ে ধাক্কা দেয় দুর্বৃত্তরা। এছাড়া কয়েকজন সাংবাদিককে লাঞ্ছিত করা হয়। এরপর প্রেসক্লাবের উপস্থিত সাংবাদিকরা একত্রিত হলে হামলাকারীরা বের হয়ে যান।তরিকুল ইসলামের দাবি, প্রেসক্লাবে আসা দুর্বৃত্তদের কাছে ধারালো অস্ত্র ছিলো। নির্বাচনকে বানচাল করার জন্য যারা চেষ্টা করছে তাদের প্রতিহত করা হবে। হামলার প্রতিবাদে তাৎক্ষণিক ভাবে সাংবাদিকরা প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এরপর তারা সড়ক অবরোধ করে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। তিনি বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এ সময় সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলাকারীরা যে দলেরই হোক না কেন, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিক নেতৃবৃন্দ
হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। বিক্ষোভ থেকে আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়। দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী আবু তৈয়ব মুন্সী ও মিজানুর রহমান মিলটন, সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ তরিকুল ইসলাম ও হেদায়েদ হোসেন মোল্লা. দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন প্রমুখ। উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন। এদিকে প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে কেএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে রাজনীতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত