বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনা নগরীতে রাস্তা ও ড্রেনেজের চলমান কাজ পরিদর্শন করেন কেসিসি'র প্রশাসক: নজরুল ইসলাম মঞ্জু
logo

খুলনা নগরীতে রাস্তা ও ড্রেনেজের চলমান কাজ পরিদর্শন করেন কেসিসি'র প্রশাসক: নজরুল ইসলাম মঞ্জু

খুলনা সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের অন্তর্গত লবনচরা দারোগার লীচ নামক স্থানের প্রধান সড়কের, চলমান কাজ দ্রুত সময়ের মধ্যে সঠিকভাবে সম্পন্ন করার কথা বলেন: কেসিসি'র প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
আজ মঙ্গলবার ২৪ মার্চ সকাল ১১ টা ৪৫ মিনিটে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।এসময় তিনি এলাকাবাসীর সমস্যার কথা শোনেন এবং সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ প্রদান করেন।
তিনি আরো বলেন এলাকায় স্থায়ীভাবে টেকসই উন্নয়নের জন্য উন্নয়ন কাজ চলমান। রাস্তা ও ড্রেনেজের কাজগুলো করতে গিয়ে জনগণের ভোগান্তি হয়েছে।এই এলাকার মানুষের ভোগান্তি লাঘবে কাজের গতি বাড়িয়ে দ্রুত সময়ে কাজ শেষ করা হবে। এই বিষয়ে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরো বলেন বর্তমান সরকার জনগণের যেকোনো দুর্ভোগ লাঘব করে, প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার বিষয়ে সচেষ্ট।
পরিদর্শনকালে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রকৌশলী ও টিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওয়ার্ড রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

খুঁজুন