খুলনায় জীবন কুন্ডু (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ১৪ মার্চ রাত আনুমানিক পৌনে ৮টার দিকে খুলনা থানাধীন সোসাইটি হোটেলের চতুর্থ তলার ২০ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তি নগরীর লবণচরা থানাধীন রিয়া বাজার এলাকার বাসিন্দা রবিন কুন্ডুর ছেলে। তার খুলনার আক্তার চেম্বারে টেইলার্সের ব্যবসা আছে। মাঝে মধ্যে তিনি বাড়ি এবং হোটেলে থাকতেন।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন জানান, মরদেহের পাশ থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
খুলনা নগরীতে হোটেল কক্ষ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে
খুলনা নগরীতে হোটেল কক্ষ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে
খুলনায় জীবন কুন্ডু (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ১৪ মার্চ রাত আনুমানিক পৌনে ৮টার দিকে খুলনা থানাধীন সোসাইটি হোটেলের চতুর্থ তলার ২০ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত
ব্যক্তি নগরীর লবণচরা থানাধীন রিয়া বাজার এলাকার বাসিন্দা রবিন কুন্ডুর ছেলে। তার খুলনার আক্তার চেম্বারে টেইলার্সের ব্যবসা আছে। মাঝে মধ্যে তিনি বাড়ি এবং হোটেলে থাকতেন। খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন জানান, মরদেহের পাশ
থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত