বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনা নগরীতে ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে নগরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
logo

খুলনা নগরীতে ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে নগরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরীতে আজ শনিবার ১৪ মার্চ থেকে মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে ক্রাশ প্রোগ্রাম শুরু করা হয়েছে। 

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ২১নং ওয়ার্ডস্থ এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে গৃহীত ক্রাশ প্রোগ্রাম কর্মসূচির উদ্বোধন করেন। 

ক্রাশ প্রোগ্রাম উদ্বোধনকালে কেসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধে প্রস্তুতিমূলকভাবে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ জুড়ে পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছেন। 

তারই অংশ হিসেবে খুলনায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এমনভাবে কর্মসূচি গ্রহণ করা হবে যেন জনগণ স্বপ্রণোদিতভাবে উদ্বুদ্ধ হয়ে এ কাজে অংশগ্রহণ করেন। তিনি বলেন, সিটি কর্পোরেশন নর্দমাসমূহ পরিস্কার করবে। 

কিন্তু জনগণের দায়িত্ব হচ্ছে নর্দমায় এবং যে কোন জলাশয়ে কেউ যেন বর্জ্য না ফেলেন। তিনি পরিচ্ছন্নতা কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং জনসাধারণকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহবান জানান। 

কেসিসি’র এই বিশেষ উদ্যোগের পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখাসহ বাড়িতে থাকা ফুলের টব, ড্রাম, অব্যহৃত বালতি বা পরিত্যক্ত টায়ারে যেন পানি জমতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য আহবান জানানো হয়েছে। 

সকলের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই এই মরণঘাতি রোগের সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। 

জেলা প্রশসক আ স ম জামসেদ খোন্দকার, স্থানীয় সরকার উপপরিচালক মো: আরিফুল ইসলাম, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনা, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম।

প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান ও মো: অহিদুজ্জামান খান, বিএনপি নেতা এ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু।

মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, হাফিজুর রহমান মনি, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, শফিকুল ইসলাম শফি সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ।

খুঁজুন