বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনা নগরীর টুটপাড়ায় শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড চার পরিবারের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছেন
logo

খুলনা নগরীর টুটপাড়ায় শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড চার পরিবারের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছেন

খুলনা নগরীর টুটপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে চারটি পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ০২ এপ্রিল দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ৯৫ সাউথ সেন্ট্রাল রোডস্থ তাসনিম ভিলা, শাহী মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সিদ্দিকুর রহমানের অর্ধপাকা টিনশেড বাড়িতে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং ভাড়াটিয়াদের বসতঘর পুড়ে যায়। অগ্নিকান্ডে ভাড়াটিয়া হিমাংশু মন্ডলের নগদ ৯০ হাজার টাকা, জমির দলিল, ২০০ কেজি চা পাতা, টেলিভিশনসহ ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তার ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া মোঃ আরিফ শেখের ঘরের আসবাবপত্র পুড়ে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আনারুল ও এনামুল শেখের ঘরেও আগুনে সবকিছু পুড়ে যায়, যার মধ্যে এনামুল শেখের ক্ষতি আনুমানিক ৮০ থেকে ৯০ হাজার টাকা।
খবর পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্টেশন অফিসার জাকির হোসেনের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।ঘটনার পরপরই দুপুর ২টার দিকে সদর থানার এএসআই কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে

খুঁজুন