খুলনা নগরীর শিপইয়ার্ড লিমিটেড সংলগ্ন হাত-পা বাধা অবস্থায় উদ্ধারকৃত যুবকের পরিচয় পেয়েছে পুলিশ। নিহত ওই যুবক বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাড়ইখালী এলাকার বাসিন্দা আশরাফ আলী মোল্লার ছেলে নাঈম মোল্লা। গত শুক্রবার রাতে এ ঘটনায় লবণচরা থানার এসআই মোঃ বেল্লাল হোসেন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
মৃত যুবকটির পরিচয় নিশ্চিত করছেন লবণচর থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ ইউসুফ আলী।স্থানীয়রা জানান. নিহত যুবককে প্রায় লবণচরা শিবইয়ার্ড মেইন গেটের সামনে হাজী মোঃ মোশারফ হোসেনের বাড়ির সামনে প্রায় ঘোরাফেরা করতে দেখা যেত। তবে কি কারণে এবং কারা তাকে হত্যা করেছে এ সম্পর্কে কেউ কিছু জানাতে পারেনি।
-খবরপ্রতিদিন/ সি.ব