বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনা মহানগরীর বাইপাস সড়কে বেপরোয়া ডাম্প ট্রাক চলাচল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি
logo

খুলনা মহানগরীর বাইপাস সড়কে বেপরোয়া ডাম্প ট্রাক চলাচল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি

খুলনা মহানগরীর বাইপাস সড়কে বালুবাহী ডাম্প ট্রাকের বেপরোয়া ও নিয়মবহির্ভূত চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা, প্রাণহানি ও জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে।বিশেষ করে দক্ষিণ লবণচরা এলাকার বিভিন্ন বালুর বেড থেকে ছেড়ে আসা ভারী ডাম্প ট্রাকসমূহ অধিকাংশ ক্ষেত্রে অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং নাম্বার প্লেটবিহীন অবস্থায় চলাচল করছে, যা বিদ্যমান সড়ক পরিবহন আইন ও মোটরযান বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
গতকাল বৃহস্পতিবার ০৫ মার্চ বেলা ০৩ টা ৩০ মিনিটে হরিণটানা থেকে খুলনায বাইপাস সড়কে ওঠার পর রূপসা ব্রীজ অভিমুখে সাংবাদিক মুসলে উদ্দিন তুহিন মোটরসাইকেল চালানোর সময় পিছন দিগ থেকে আগত একটি বালুর ডাম্প ট্রাক বিপজ্জনকভাবে অপর একটি ট্রাককে ওভারটেক করার সময় আমাকে প্রায় চাপা দেওয়ার উপক্রম করে।
সাংবাদিক মসলেউদ্দিন তুহিন তিনি ইশারায় প্রতিবাদ জানালে, সংশ্লিষ্ট ট্রাকের ড্রাইভার ও হেল্পার ট্রাক থেকে নেবে সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি প্রদান করে। উক্ত ট্রাকটির কোনো বৈধ নম্বর প্লেট ছিল না, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অত্যন্ত উদ্বেগজনক।
উল্লেখ্য, প্রতি বছর এই বাইপাস সড়কে ডাম্প ট্রাকের বেপরোয়া চালনার কারণে অসংখ্য পথচারী, মোটরসাইকেল আরোহী ও সাধারণ যাত্রী দুর্ঘটনার শিকার হচ্ছেন।ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলে সড়কের অবকাঠামোও দ্রুত নষ্ট হয়ে পড়ছে, ফলে জননিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
এমতাবস্থায় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক, সংশ্লিষ্ট সংসদ সদস্য, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং পরিবেশ অধিদপ্তর-এর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠনপূর্বক নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছেন সাংবাদিক মহল।
১। নাম্বার প্লেটবিহীন ও কাগজপত্রবিহীন ডাম্প ট্রাকের বিরুদ্ধে তাৎক্ষণিক সাঁড়াশি অভিযান পরিচালনা।
২। অতিরিক্ত গতি ও বিপজ্জনক ওভারটেকিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ।
৩। বালুর বেডসমূহের পরিবেশগত ছাড়পত্র, লাইসেন্স ও পরিচালনা কার্যক্রম পর্যালোচনা।
৪। নির্দিষ্ট সময়সূচি ও রুট নির্ধারণ ব্যতীত ভারী যান চলাচল নিষিদ্ধকরণ।
৫। নজরদারির ভ্রাম্যমান চেকপোস্ট স্থাপন।
জননিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা রক্ষার্থে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত ও কঠোর পদক্ষেপই পারে খুলনা মহানগরবাসীকে নিরাপদ সড়ক উপহার দিতে।
জনস্বার্থে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হলো। বিঃদ্রঃ বালু ডাম্প ট্রাকটি ছিল বিশিষ্ট ধুলোবালি বিক্রয়তা মানু সাহেবের বালুর বেডের ট্রাক।

খুঁজুন