বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনা মহানগরী পরিচ্ছন্নতা জলাবদ্ধতা নিরসন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
logo

খুলনা মহানগরী পরিচ্ছন্নতা জলাবদ্ধতা নিরসন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 খুলনা নগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসনসহ নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। 

গৃহীত পরিকল্পনা নগরবাসীর সামনে উপস্থাপনের মাধ্যমে এ বিষয়ে তাদের মতামতও গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয়ের মাধ্যমে গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। 

কেসিসি প্রশাসক আজ বৃহস্পতিবার ০৫ মার্চ দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়নে কেসিসি’র ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

খুলনা মহানগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসনসহ নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে কঞ্জারভেন্সী বিভাগ এ সভার আয়োজন করে। 

সভায় তিনি মাঠ পার্যায়ে কর্মরত সুপারভাইজারদের কাছ থেকে পরিচ্ছন্ন কাজে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ শোনেন এবং স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। 

সভায় পরিবহনের সময় বর্জ্য যেন সড়কে না পড়ে সেদিকে লক্ষ্য রাখা, দীর্ঘ সময় সড়কে কোন প্রতিবন্ধকতা থাকলে কার্য্যসহকারী কর্তৃক তা কঞ্জারভেন্সী সংশ্লিষ্টদের জানানো, নির্মাণ সামগ্রী দ্রুত অপসারণে ঠিকাদারকে বাধ্য করা, বাড়ির মালিকদের নির্মাণ সামগ্রী পরিবহনের সময় বেধে দেয়া এবং এ সকল কার্যক্রম ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের তাদরিক করার নির্দেশনা দেয়া হয়। 

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।

কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান ও মো: ওয়াহিদুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও কঞ্জারভেন্সী সুপারভাইজারগণ সভায় উপস্থিত ছিলেন।

খুঁজুন