বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনা মেট্রোপলিটন পুলিশ লবণচরা ও দৌলতপুর থানার ছয় পুলিশ কর্মকর্তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার
logo

খুলনা মেট্রোপলিটন পুলিশ লবণচরা ও দৌলতপুর থানার ছয় পুলিশ কর্মকর্তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার

খুলনার লবনচরা ও দৌলতপুর থানার ৬ পুলিশ কর্মকর্তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।আজ বুধবার ১৮ মার্চ খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাহিদুল হাসানের আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের খুলনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- লবনচরা ফাঁড়ির এসআই মোঃ মিজানুর রহমান, এএসআই এমএম জাহাঙ্গীর হোসেন, পুলিশ কনস্টেবল উৎপল হাওলাদার এবং লবনচরা থানার এএসআই খালিদ হাসান।
এছাড়া খুলনা নগরীর দৌলতপুর থানার এসআই মোঃ আব্দুল হালিম ও এএসআই মোঃ জাহাঙ্গীর হোসেনকে একইভাবে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, প্রশাসনিক কারণে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

খুঁজুন