বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে অজ্ঞাতনামা ভিক্ষুকের মৃত্যু হয়েছে
logo

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে অজ্ঞাতনামা ভিক্ষুকের মৃত্যু হয়েছে

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এর বহির্বিভাগের সামনে অজ্ঞাতনামা এক মানসিক ভারসাম্যহীন ভিক্ষুকের মৃত্যু হয়েছে।বুধবার ০১ এপ্রিল বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে হাসপাতালের বহির্বিভাগের সামনে প্রায় ৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে অসুস্থ হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা।
পরে বিষয়টি জানতে পেরে সোনাডাঙ্গা থানার মোবাইল টিম ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।পরে বিকেল ৪টা ৪৫ মিনিটে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আনুমানিক ৪টা ৫০ মিনিটে তাকে মৃত (ব্রট ডেড) ঘোষণা করেন।
বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

খুঁজুন