মীর মোশাররফ হোসেন : খুলনা নগরীর খালিশপুর থানার এমদাদিয়া এলাকায় নার্গিস (৩৫) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে এম/৩৮, রোড-১৪১, হাউজিং এমদাদিয়া লাইন এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নার্গিসের স্বামীর নাম শেখ নয়ন। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এলাকাবাসীর দাবি, তিনি নেশাজাতীয় দ্রব্য সেবনের সঙ্গে জড়িত ছিলেন এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে অশান্তির মধ্যে দিন কাটাচ্ছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, স্বামী থাকা অবস্থায় অন্য এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা ছিল। সম্প্রতি ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে তিনি আরও অস্থির হয়ে পড়েন বলে দাবি করেছেন কয়েকজন প্রতিবেশী।
এছাড়া স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও কলহ লেগে থাকত বলেও জানান তারা।
এলাকাবাসী আরও জানান, বিভিন্ন সময় নার্গিস তার স্বামীকে শারীরিকভাবে নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে।
খবর পেয়ে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
খুলনা খালিশপুরে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খুলনা খালিশপুরে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মীর মোশাররফ হোসেন : খুলনা নগরীর খালিশপুর থানার এমদাদিয়া এলাকায় নার্গিস (৩৫) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে এম/৩৮, রোড-১৪১, হাউজিং এমদাদিয়া লাইন এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নার্গিসের স্বামীর নাম শেখ নয়ন। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এলাকাবাসীর দাবি, তিনি নেশাজাতীয় দ্রব্য
সেবনের সঙ্গে জড়িত ছিলেন এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে অশান্তির মধ্যে দিন কাটাচ্ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, স্বামী থাকা অবস্থায় অন্য এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা ছিল। সম্প্রতি ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে তিনি আরও অস্থির হয়ে পড়েন বলে দাবি করেছেন কয়েকজন প্রতিবেশী। এছাড়া স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও কলহ লেগে থাকত বলেও জানান তারা। এলাকাবাসী আরও
জানান, বিভিন্ন সময় নার্গিস তার স্বামীকে শারীরিকভাবে নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে। খবর পেয়ে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত