বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনা হাসপাতালে অগ্নিকাণ্ড: আতঙ্কে তাড়াহুড়ো করে নামার সময় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু
logo

খুলনা হাসপাতালে অগ্নিকাণ্ড: আতঙ্কে তাড়াহুড়ো করে নামার সময় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ওটিতে (অপারেশন থিয়েটার) অগ্নিকাণ্ডের ঘটনায় এক চিকিৎসাধীন রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত রোগীর নাম নাসরিন নাহার। তিনি খুলনার কয়রা এলাকার নেছার আলির কন্যা।

​হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জন্মগত ডায়াবেটিসের সমস্যা নিয়ে গত রবিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাসরিন।

আজ বুধবার সকালে ইমার্জেন্সি ওটিতে আগুন লাগলে পুরো হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তাড়াহুড়ো করে নিচে নামার চেষ্টাকালে মুখ থেকে অক্সিজেনের মাস্ক খুলে যায়। এতে তীব্র অক্সিজেন সংকটে পড়ে নাসরিনের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

​এ বিষয়ে হাসপাতালের আইসিইউ (ICU) বিভাগের প্রধান ডা. দিলিপ কুমার কুন্ডু জানান:
​"নাসরিন নাহার নামের ওই রোগীটি ভেন্টিলেশনে ছিলেন। আইসিইউতে তখন মোট ১৫ জন রোগী চিকিৎসাধীন ছিলেন, যাদের সবাইকে আমরা নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হই। কিন্তু নাসরিনের স্বজনরা (আতঙ্কিত হয়ে) চিকিৎসকদের সাহায্য ছাড়াই নিজেরাই তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। দুর্ভাগ্যবশত, নিচে নামিয়ে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।"

খুঁজুন