খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার ০২ এপ্রিল দুপুরে খুলনা বিভাগীয় ও জেলার সরকারি কর্মকর্তাদের সাথে বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুর রহমান খান এফসিএমএ, সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড। সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ নাজমুল হক, বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) খুলনা ।
সভায় বাজেট প্রণয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিতকরণ এবং জনবান্ধব নীতি প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অংশগ্রহণকারী কর্মকর্তারা নিজ নিজ মতামত তুলে ধরেন এবং বাস্তবমুখী বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। এ ধরনের মতবিনিময় সভা দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
বাজেট বিষয়ক মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, রেঞ্জ ডিআইজি, খুলনা এবং জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা-সহ খুলনা বিভাগীয় ও জেলার বিভিন্ন শীর্ষ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাগণ।
খুলনা বিভাগীয় ও জেলার সরকারি কর্মকর্তাদের সাথে বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
খুলনা বিভাগীয় ও জেলার সরকারি কর্মকর্তাদের সাথে বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার ০২ এপ্রিল দুপুরে খুলনা বিভাগীয় ও জেলার সরকারি কর্মকর্তাদের সাথে বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুর রহমান খান এফসিএমএ, সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড। সভাপতিত্ব
করেন জনাব মোহাম্মদ নাজমুল হক, বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) খুলনা । সভায় বাজেট প্রণয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিতকরণ এবং জনবান্ধব নীতি প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী কর্মকর্তারা নিজ নিজ মতামত তুলে ধরেন এবং বাস্তবমুখী বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। এ ধরনের মতবিনিময় সভা
দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। বাজেট বিষয়ক মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, রেঞ্জ ডিআইজি, খুলনা এবং জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা-সহ খুলনা বিভাগীয় ও জেলার বিভিন্ন শীর্ষ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাগণ।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত