বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনা বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজে আধুনিক সুবিধা সংযোজিত ভিআইপি রুম উদ্বোধন
logo

খুলনা বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজে আধুনিক সুবিধা সংযোজিত ভিআইপি রুম উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনে (গেস্ট হাউজ) আধুনিক সুযোগ-সুবিধা সংযোজিত নতুন ভিআইপি রুম উদ্বোধন করা হয়েছে। 

আজ সোমবার ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টায় ফিতা কেটে নতুন এই রুমের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। নতুন ভিআইপি রুমটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবং এটি অতিথি সেবার মান আরও উন্নত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্টদের সেবার মান ধরে রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, প্রকৌশল বিভাগের প্রশাসক প্রফেসর ড. মোঃ খসরুল আলম।

খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান, গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সেখ মোঃ সাইফুল আলম বাদশা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, নতুন ভিআইপি রুমে আধুনিক ইন্টেরিয়র ডেকোরেশন ও অতিথিদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে আগত অতিথিরা আরও স্বাচ্ছন্দ্যে অবস্থান করতে পারবেন।

খুঁজুন