বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টিবোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি
logo

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টিবোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি

খুলনায় বিএনএসবি হাসপাতাল ট্রাস্টিবোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে আজ সোমবার ১৯ এপ্রিল বেলা ১১ টায় বাদামতলা চক্ষু হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
খুলনা মহানগর বিএনপি'র সাবেক সহ-সভাপতি মীর কায়সেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন সাবেক মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন।খানজাহান আলী থানা বিএনপি'র সভাপতি কাজী মিজানুর রহমান, সংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, যোগীপোল ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ আলমগীর হোসেন কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি ইকবাল হোসেন মিজান।
আটরা গিলেতলা ইউনিয়ন বিএনপি'র সভাপতি শেখ আব্দুস সালাম, বিএনপি নেতা সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড অধ্যাপক ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ রফিকুল ইসলাম সুকুর,মোঃ আনোয়ার হোসেন, শিরোমনি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ বরকত হোসেন।
ইস্টার্ন গেট বাজার বনিক সমিতির মোহাম্মদ রবিউল ইসলাম,মোঃ নাসির উদ্দিন , খানজাহানআলী থানা ছাত্রদলের আহ্বায়ক বিপ্লব হোসেন, সদস্য সচিব সিয়াম হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ বিল্লাল হোসেন।
মোঃ মাসুম বিল্লাহ, থানা যুবদল মোল্লা সোহরাব হোসেন, মোল্লা সোলায়মান, মেহেদী হাসান বাপ্পী, ফয়সাল কবির বাবু, এনামুল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ পলাশ, রনি কাজী, রফিকুল ইসলাম সুজা।
হাবিবুর রহমান, আবিদ হোসেন, শেখ জিয়াউর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন আগামী ২২ এপ্রিল এর মধ্যে দুই পক্ষের মধ্যে সুষ্ঠ সমাধান না হলে ফুলবাড়ী গেট থেকে ফুলতলা পর্যন্ত সকল দোকানপাট ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

খুঁজুন