বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খুলনা -৩ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের ঐতিহাসিক গনসংযোগ
logo

খুলনা -৩ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের ঐতিহাসিক গনসংযোগ

খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, খুলনার মানুষের জানমালের নিরাপত্তা বিধান এবং হারানো গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।
গতকাল সোমবার ০৯ ফেব্রুয়ারি সকালে নগরীর বৈকালী মোড় এলাকায় নির্বাচনী গণসংযোগ ও বিশাল এক প্রচার মিছিল পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপি’র যৌথ উদ্যোগে এক বিশাল মিছিল বের করা হয়।
মিছিলটি বৈকালী মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দৌলতপুর মহসিন মোড়ে গিয়ে শেষ হয়।
রকিবুল ইসলাম বকুল অভিযোগ করেন যে, এক সময়ের শিল্প ও বাণিজ্যের প্রাণকেন্দ্র খুলনা বর্তমানে চরম অবহেলার শিকার। সাধারণ মানুষ আজ নিজ শহরেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি প্রতিশ্র“তি দেন, ধানের শীষ প্রতীক বিজয়ী হলে খুলনার হারানো গৌরব পুনরায় ফিরিয়ে আনা হবে এবং একটি আধুনিক ও নিরাপদ খুলনা গড়ে তোলা হবে।
প্রচারণা চলাকালীন বকুল সরাসরি ভোটারদের দ্বারে দ্বারে যান এবং তাদের বিভিন্ন অভাব অভিযোগ মনোযোগ সহকারে শোনেন। এ সময় তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে প্রশাসন এখনো কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না।
তবে সব ধরনের ভয়ভীতি ও বাধা বিপত্তি উপেক্ষা করে সাধারণ মানুষ আজ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন যেন তারা ভোটের দিন পর্যন্ত মাঠ পাহারায় নিয়োজিত থাকে এবং সাধারণ ভোটারদের কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিতে উৎসাহিত করে।
বকুল আরও বলেন, ধানের শীষ মূলত শান্তি, সমৃদ্ধি এবং সাধারণ মানুষের মুক্তির প্রতীক। এই প্রতীক জয়ী হওয়া মানেই হলো খুলনার সচেতন নাগরিক সমাজের জয়। তিনি আশ্বস্ত করেন, নির্বাচিত হওয়ার পর তিনি খুলনার উন্নয়ন কর্মকাণ্ডে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকবেন।
মিছিলে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে, যা নির্বাচনী এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।

খুঁজুন