বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খানসামায় পুলিশের বিশেষ অভিযানে ৬ মাদক কারবারি গ্রেফতার
logo

খানসামায় পুলিশের বিশেষ অভিযানে ৬ মাদক কারবারি গ্রেফতার

দিনাজপুরের খানসামা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৬ মাদক মামলার আসামিকে আটক করা হয়েছে। খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ বাছেদ সরদারের নেতৃত্বে এই মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।​

আটককৃতরা হলেন সাঈদুল ইসলাম, শাহিন, ওয়াজ কুরুনী, হাবিল উদ্দিন, নুর আলম ও নুর আলম লেলিন।

খানসামা থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের দিনাজপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

​থানা কর্তৃপক্ষ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের আপসহীন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অপরাধ দমনে তারা সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।

খুঁজুন