বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খালেদা জিয়ার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
logo

খালেদা জিয়ার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জের সিরাজদিখানে লতব্দী ইউনিয়ন ১নং ওয়ার্ড (ইসলামবাগ রামকৃষ্ণদী) বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দল 

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ায় রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৭ ডিসেম্বর বাদ আছর পবিত্র কুরআন তেলওয়াত ও গিতা পাঠের মধ্য দিয়ে উপজেলার লতব্দী ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বসির উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-০১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামবাগ রামকৃষ্ণদী বাজার জামে মসজিদের হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক।পরে এতিম ও দুস্থদের মাঝে তোবারক বিতরণ করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী।

আরো উপস্থিত ছিলেন লতব্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উসমান হারুন ভূঁইয়া, যুগ্মআহ্বায়ক পিয়ার আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক সেলিম মোল্লা,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা,মুন্সীগঞ্জ জেলা শ্রমিক দল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম,উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক বাদসা মিয়া,লতব্দী ইউনিয়ন যুবদল নেতা আমান মোল্লা,লতব্দী ইউনিয়ন কৃষক দল সভাপতি দৌলত হোসেন মোল্লা সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণির পেশার নারী-পুরুষ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন