বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল
logo

খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। 

বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের মানুষের মনের কোঠায় স্থান করে নিয়েছিলেন। উনি শুধু বিএনপি'র অভিভাবক ছিলেন না, জাতির অভিভাবকও ছিলেন। এই জাতিকে নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে যে আজকে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হবার নয়। আমরা তার মৃত্যুতে গভীর শোকাহত। তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে আমরা বলতে চাই যে রাজনীতি পূর্ণ হওয়ার নয়। তারপরেও রাজনৈতিক সেই শূন্যতা পূরণ করেই আমাদেরকে পথ চলতে হবে। 

তিনি আরও বলেন, ইতিমধ্যেই আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এবং অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমান যার রাজনৈতিক যে প্রজ্ঞা আমরা দেখেছি। আমরা বিশ্বাস করি যে বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের সেই সততা, স্বচ্ছতা ও আপসহীনতা সেইগুলোকে অনুসরণ করেই আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাবে। বাংলাদেশ এগিয়ে যাবে। এটাই আমাদের প্রত্যাশা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি আবারও গভীর শোক প্রকাশ করছি। তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা তার আদর্শকে লালন করে আগামী দিনের পথ চলার চেষ্টা করব। 

এসময় জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, সাবেক সহ-সভাপতি মো. লিয়াকত আলী, কাজী মসিউর রহমান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে মরহুম বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সদর উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা নাসির উদ্দীন।
 

খুঁজুন