বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি: সাড়ে ৫ কোটি টাকা ফ্রিজ করলো সিআইডি
logo

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি: সাড়ে ৫ কোটি টাকা ফ্রিজ করলো সিআইডি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং তাঁর লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে সিআইডি। 

আদালতের আদেশ অনুযায়ী এসব হিসাবে মোট ৫,০৩,৩৩,৭৮২ টাকা (পাঁচ কোটি তিন লক্ষ তেত্রিশ হাজার সাতশ বিয়াশি) অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে।

সিআইডির অনুসন্ধানকালে পাওয়া বিভিন্ন রিপোর্ট ও ডকুমেন্ট এবং ব্যাংক হিসাব পর্যালোচনায় দেখা যায়, মোতাল্লেস হোসেন এবং তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে প্রায় ২৬.৮৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। অর্থপাচার এবং অবৈধ উপায়ে অর্জিত সম্পদের সঙ্গে এর সম্পৃক্ততা খতিয়ে দেখতে তার স্থাবর সম্পত্তি ও আর্থিক কার্যক্রম পর্যালোচনার কাজও চলমান রয়েছে।

এছাড়া, প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের অন্যান্য সন্দেহভাজনদের সনাক্ত করার কার্যক্রমও অব্যাহত রেখেছে সিআইডি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন