বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা খালেদা জিয়া-র সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় লতব্দী ইউনিয়নে দোয়ার অনুষ্ঠান
logo

খালেদা জিয়া-র সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় লতব্দী ইউনিয়নে দোয়ার অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মাননীয় চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-র সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বাদ আছর পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে লতব্দী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনে আয়োজনে

উপজেলার লতব্দী ইউনিয়নের ৬নং ওয়ার্ড রামান্দন ঈদগাহ মাঠে লতব্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পিয়ার মোল্লার সভাপতিত্বে এ দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন রসুলপুর রামান্দন মাদরাসা মসজিদে ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুফতী শহিদুল ইসলাম।

এ দোয়া ও মোনাজাতে বালুচর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেন,লতব্দী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি আসলাম মোল্লা,লতব্দী ইউনিয়ন যুবদল নেতা আমান মোল্লা,

উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক মো: বাদসা মিয়া, লতব্দী ইউনিয়ন শ্রমিক দল সাধারণ সম্পাদক মো: আলিম খান সহ ইমাম, শিক্ষক,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং লতব্দী ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শরিক হন।

খুঁজুন